বাংলাদেশী রোগীর জন্য চীনে নতুন এই চিকিৎসা ভিসা চালু করা হয়েছে। পার্শ্ববর্তী দেশ ভারতের সাথে সম্পর্ক ও শিথিল না থাকা এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ভারতের চেয়েও অনেক কম টাকায় ভালো চিকিৎসা প্রদানের জন্যই বাংলাদেশি রোগীর জন্য প্রস্তুত হয়েছে | এই ভিসার নাম দেওয়া হয়েছে medical treatment visa S2 ক্যাটাগরি । কিভাবে আবেদন করবেন নিচে ধাপে ধাপে উল্লেখ করা হলো:
১. চীনে মেডিকেল ভিসার প্রাথমিক শর্ত
আপনাকে অবশ্যই চীনের কোনো সরকারি অনুমোদিত হাসপাতাল/মেডিকেল সেন্টার থেকে মেডিকেল ইনভাইটেশন লেটার বা অ্যাপয়েন্টমেন্ট লেটার সংগ্রহ করতে হবে। চিকিৎসার কারণ উল্লেখ থাকতে হবে এবং ডাক্তার/হাসপাতালের সীলমোহর থাকতে হবে।
২. প্রয়োজনীয় কাগজপত্র
- ভিসা আবেদন ফর্ম (Form V.2013) অনলাইনে পূরণ করে প্রিন্ট করতে হবে।
- বৈধ পাসপোর্ট (কমপক্ষে ৬ মাস মেয়াদ ২টি খালি পৃষ্ঠা থাকতে হবে)
- সাম্প্রতিক পাসপোর্ট সাইজ ছবি (সাদা ব্যাকগ্রাউন্ড)
- জাতীয় পরিচয়পত্রের কপি
- চীনের হাসপাতালের মেডিকেল ইনভাইটেশন লেটার / এডমিশন কনফার্মেশন লেটার
- পূর্বের চিকিৎসা রিপোর্ট / প্রেসক্রিপশন (যদি থাকে)
- ব্যাংক স্টেটমেন্ট (সাম্প্রতিক ৬ মাসের) – চিকিৎসা ও থাকার খরচ বহনের সক্ষমতা
- এয়ার টিকেট রিজার্ভেশন
- হোটেল বুকিং বা থাকার ঠিকানা
- ভিসা ফি জমার রশিদ
৪. ভিসা প্রসেসিং সময় ও ফি
- সাধারণত ভিসা প্রসেসিং সময়: ৪-৭ কার্যদিবস
- জরুরি প্রসেসিং চাইলে: ২-৩ কার্যদিবস
- ভিসা ফি: ভিসার ধরণ (সিঙ্গেল/মাল্টিপল এন্ট্রি) ও সার্ভিস চার্জ অনুযায়ী নির্ধারিত (সাধারণত ৫,০০০-৭,০০০ টাকা পর্যন্ত হতে পারে)
৫. বিশেষ নোট
- আবেদন করার আগে অবশ্যই হাসপাতালের সাথে সরাসরি যোগাযোগ করুন।
- সব কাগজ ইংরেজি বা চাইনিজ ভাষায় অনুবাদ করা ভালো।
- চিকিৎসার জন্য যাওয়া ব্যক্তির সাথে একজন অ্যাটেনডেন্ট/গার্ডিয়ান যেতে পারে আলাদা ভিসার আবেদন করতে হবে, সাধারণত S2 ক্যাটাগরিতে দেওয়া হয় ।
চীনের মেডিকেল ভিসার খরচ আসলে চীনা ভিসার ফি কাঠামোর মধ্যেই পড়ে (অতিরিক্ত আলাদা ফি নেই, শুধু ভিসার ধরন অনুযায়ী ভিন্ন হতে পারে)।
চীনের মেডিকেল ভিসার খরচ (বাংলাদেশ থেকে)
- Single Entry Visa (৩ মাসের মধ্যে একবার প্রবেশ) প্রায় BDT ৩,৫০০ – ৪,০০০
- Double Entry Visa → প্রায় BDT ৫,০০০ – ৫,৫০০
- Multiple Entry Visa (৬ মাস/১ বছর মেয়াদি) → প্রায় BDT ৬,০০০ – ৭,০০০
- CVASC সার্ভিস ফি: প্রায় BDT ২,২০০ – ২,৫০০ (ভিসার ধরন নির্বিশেষে)
চীনের ভিসার প্রসেসিং সময় বাংলাদেশ থেকে আবেদন করলে
- সাধারণ প্রসেসিং (Regular Service)
- প্রায় ৪ – ৭ কার্যদিবস লাগে।
- এক্সপ্রেস প্রসেসিং (Express Service)
- প্রায় ২ – ৩ কার্যদিবস লাগে (অতিরিক্ত ফি প্রযোজ্য)।
অতিরিক্ত যাচাইয়ের প্রয়োজন হলে:
বিশেষ ক্ষেত্রে (যেমন হাসপাতালের ইনভাইটেশন যাচাই, ডকুমেন্ট ঘাটতি বা নিরাপত্তা চেক) সময় ১০ – ১৫ দিন বা তার বেশি ও লাগতে পারে।
চীনের ভিসার জন্য মেডিকেল টেস্ট কি কি করতে হয় ?
চীনের ভিসার জন্য আপনার সাধারণত রক্ত পরীক্ষা এইচআইভি হেপাটাইটিস বি ও আপনার বুকের এক্সরে পরীক্ষা করলেই অল্প দিনের মধ্যেই চায়না ভিসা প্রস্তুত হয়ে যাবে আপনার।
বাংলাদেশ থেকে চীন মেডিকেল ভিসা কিভাবে পাওয়া যায়?
চীনা চিকিৎসা ভিসার জন্য অবশ্যই চীনা দূতাবাসে অ্যাপার্টমেন্ট নিয়ে যোগাযোগ করতে হবে। আপনার সমস্ত ডকুমেন্ট সাবমিট করলে আপনার ভিসা প্রসেসিং শুরু হবে।
বাংলাদেশের চীনা হাইকমিশনের ঠিকানা কোথায় ?
China Visa Application Service Center
Navana Pristine Pavilion, 128 Gulshan Avenue, Dhaka 1212



