বাংলাদেশ থেকে সরকারি ভাবে দক্ষিণ কোরিয়া যাওয়ার উপায় South korea visa apply bd

বাংলাদেশ থেকে সরকারিভাবে দক্ষিণ কোরিয়া যাওয়ার সবচেয়ে নিরাপদ উপায় হলো EPS (Employment Permit System) প্রোগ্রাম। এই প্রোগ্রামের মাধ্যমে বাংলাদেশ সরকার ও South Korea সরকার যৌথভাবে শ্রমিক নিয়োগ করে। এই প্রক্রিয়াটি বাংলাদেশে
পরিচালনা করে Bangladesh Overseas Employment and Services Limited (BOESL) এবং কোরিয়ায় পরিচালনা করে Human Resources Development Service of Korea।

সরকারি ভাবে দক্ষিণ কোরিয়া যাওয়ার নিয়ম (EPS)
রেজিস্ট্রেশন
প্রথমে Bangladesh Overseas Employment and Services Limited (BOESL)-এ অনলাইনে বা বিজ্ঞপ্তি অনুযায়ী রেজিস্ট্রেশন করতে হয়।

শর্ত সাধারণত:
১.বয়স: ১৮ – ৩৯ বছর
২.এসএসসি বা সমমান (অনেক ক্ষেত্রে প্রয়োজন)
৩.কোনো অপরাধমূলক রেকর্ড না থাকা
৪.শারীরিকভাবে সুস্থ থাকা

কোরিয়ান ভাষা পরীক্ষা
এরপর দিতে হয় EPS-TOPIK (Korean Language Test)। এই পরীক্ষায় পাস করলে পরের ধাপে যেতে পারবেন। পরীক্ষায় সাধারণত থাকে: কোরিয়ান ভাষা পড়া ও শোনা ।

স্কিল টেস্ট
ভাষা পরীক্ষায় পাস করলে Skill Test হয়।
১. শারীরিক সক্ষমতা
২. কাজের দক্ষতা
৩. বেসিক ইন্টারভিউ

জব পুলে অন্তর্ভুক্তি
স্কিল টেস্ট পাস করলে আপনার নাম Job Pool এ চলে যায়। এরপর কোরিয়ার কোম্পানি আপনাকে সিলেক্ট করতে পারে।

চূড়ান্ত মেডিকেল ও ট্রেনিং
১. মেডিকেল টেস্ট
২. প্রি-ডিপারচার ট্রেনিং

ভিসা ও কোরিয়া যাত্রা
সব ঠিক থাকলে E-9 Work Visa হয় এবং আপনি সরকারি ভাবে South Korea যেতে পারবেন।

খরচ (সরকারি প্রক্রিয়া)
প্রায় ২.৫ – ৪ লাখ টাকা
এজেন্টের মাধ্যমে গেলে অনেক বেশি লাগতে পারে।

পেশা ও আনুমানিক বেতন তালিকা:
১. ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার — ৪,০০,০০০
২. মেকানিক্যাল ইঞ্জিনিয়ার — ৩,৮০,০০০
৩. রেস্টুরেন্ট জব — ২,০০,০০০
৪. ফ্যাক্টরি জব — ১,৮০,০০০
৫. ক্লিনার — ১,৫০,০০০
৬. নির্মাণ শ্রমিক — ১,৫০,০০০
৭. ইলেকট্রিশিয়ান — ১,৫০,০০০
৮. কৃষি কাজ — ১,২০,০০০

দক্ষিণ কোরিয়া ভিসা প্রসেসিং নিয়ে প্রশ্নোত্তর
প্রশ্ন: কোরিয়া যেতে শিক্ষাগত যোগ্যতা কত লাগে?
উত্তর:সাধারণত এসএসসি বা সমমান হলেই আবেদন করা যায়

প্রশ্ন: কোরিয়া যেতে কোরিয়ান ভাষা জানা লাগে কি?
উত্তর:হ্যাঁ। EPS-TOPIK (কোরিয়ান ভাষা পরীক্ষা) পাস করতে হবে।

প্রশ্ন: কোরিয়া যেতে কত সময় লাগে?
উত্তর:লটারি থেকে ভিসা পর্যন্ত সাধারণত ৬ মাস – ১.৫ বছর সময় লাগতে পারে।

প্রশ্ন: ২০২৬ সালে EPS কোরিয়া লটারি কবে হবে?
উত্তর: অনলাইন রেজিস্ট্রেশন শুরু:
২০২৬ ৪ মার্চ (সকাল ১০:০০) থেকে শুরু হয়েছে
শেষ হবে: ২০২৬ ৫ মার্চ (বিকেল ৪:০০) পর্যন্ত

প্রশ্ন: ২০২৬ সালে EPS কোরিয়া লটারি ফলাফল তারিখ
উওর: ২০২৬ ৭ মার্চ (সকাল ১১:০০)‑এ লটারি ফলাফল প্রকাশ।

Leave a Comment