ফ্যামিলি কার্ড অনলাইনে আবেদন করার পদ্ধতি Family Card Online Application

ফ্যামিলি কার্ড কি
বাংলাদেশে ফ্যামিলি কার্ড হলো সরকার প্রদত্ত একটি কার্ড, যার মাধ্যমে কম দামে টিসিবি পণ্য বা আর্থিক সহায়তা পাওয়া যায়। এটি বর্তমানে স্মার্ট ফ্যামিলি কার্ড হিসেবে চালু হচ্ছে এবং এতে মাসে প্রায় ২,৫০০ টাকা পর্যন্ত সহায়তা দেওয়ার পরিকল্পনা আছে।

ফ্যামিলি কার্ড অনলাইনে আবেদন

ফ্যামিলি কার্ডের আবেদন করার নিয়ম
সরাসরি অনলাইনে আবেদন এখনো সব জায়গায় নেই।
বর্তমানে অনেক জায়গায় সরকারি কর্মকর্তারা ঘরে ঘরে গিয়ে তথ্য সংগ্রহ করে তালিকা তৈরি করছেন। তাই অনেক ক্ষেত্রে আলাদা করে আবেদন করতে হয় না।

আপনার এলাকায় যেভাবে আবেদন করবেন
১. ইউনিয়ন পরিষদ
২. ওয়ার্ড কাউন্সিলর অফিস
৩. পৌরসভা অফিস
৪. স্থানীয় টিসিবি ডিলার
৫. উপজেলা প্রশাসন
ওরা দরিদ্র বা নিম্ন আয়ের পরিবার নির্বাচন করে তালিকা তৈরি করে।

আবেদন করার জন্য প্রয়োজনীয় কাগজপত্র
১. পরিবারের প্রধানের জাতীয় পরিচয়পত্র (NID) ২.মোবাইল নম্বর
৩.পাসপোর্ট সাইজ ছবি
৪. পরিবারের সদস্যদের তথ্য
৫.কখনও বিকাশ / নগদ / রকেট অ্যাকাউন্ট

কারা ফ্যামিলি কার্ড পাবে
১. দরিদ্র বা নিম্ন আয়ের পরিবার
২. বিধবা / স্বামীহারা নারী
৩. প্রতিবন্ধী সদস্য আছে এমন পরিবার
৪. ভূমিহীন বা অসচ্ছল পরিবার
সরকারি চাকরিজীবী বা ধনী পরিবার সাধারণত পায় না।

বিস্তারিত তথ্যের জন্য ফ্যামিলি কার্ডের ওয়েবসাইট ভিজিট করুন familycard gov bd

সহজ ভাবে বললে
আপনাকে নিজের এলাকার ইউনিয়ন পরিষদ বা কাউন্সিলরের অফিসে গিয়ে নাম নিবন্ধন করতে হবে। সেখান থেকেই ফ্যামিলি কার্ডের তালিকা তৈরি হয়। এখন পর্যন্ত অনলাইনে আবেদন করার কোন সুযোগ করে দেয়নি সরকার। তবে ভবিষ্যতে অনলাইনের আবেদন করার সুযোগ হতে পারে।

ফ্যামিলি কার্ড নিয়ে প্রশ্ন উত্তর
প্রশ্ন. ফ্যামিলি কার্ড অনলাইনে আবেদন করা যাবে?
উত্তর. বর্তমানে অনলাইনে আবেদন করা যাচ্ছে না।

প্রশ্ন. ফ্যামিলি কার্ড আবেদন ফরম কোথায় পাবো?
উত্তর. আপনার নিকটস্থ ইউনিয়ন পরিষদ/পৌরসভা/সিটি কর্পোরেশন অথবা জেলা প্রশাসকের কার্যালয়।

Leave a Comment